ঢাকাSunday , 6 August 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

খাদ্য সহায়তা ও হুইলচেয়ার বিতরণের মধ্য দিয়ে এক কাপ চা সংগঠনের আত্মপ্রকাশ

দেশ সময়
August 6, 2023 5:42 am
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি: “মানব সেবায় অঙ্গীকারবদ্ধ আমরা ” এই শ্লোগানে গত পহেলা জুলাই থেকে পথচলা শুরু এক কাপ চা সংগঠনের। পরে খাদ্য সহায়তা ও হুইলচেয়ার বিতরণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে এই মানবিক সংগঠনটি। শনিবার (৫ আগষ্ট) সন্ধ্যায় রাজবাড়ীর পাংশা উপজেলার পাংশা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই মানবিক সংগঠনটি আত্মপ্রকাশ করে।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন এক কাপ চা সংগঠনের সদস্য ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, অগ্রণী ব্যাংক কালুখালী শাখার ব্যবস্থাপক এনামুল হক, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও এক কাপ চা এর সদস্য ডা. মোঃ এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষক মোঃ ইউনুস বিশ্বাস, পাংশা উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম, পাংশা প্রেসক্লাবের সভাপতি সদস্য এস এম রাসেল কবির ও ব্যবসায়ী গোলাম মোস্তফা আবুসহ এক কাপ চা এর অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা ও একজন প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।

Advertisement

সংগঠনের সদস্যদের প্রতিদিনের ন্যূনতম এক কাপ চা এর সমমূল্য অর্থ ফান্ডে জমা রাখে। সেই জুমা কৃত অর্থ থেকে সহায়তা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।