ঢাকাMonday , 19 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাইয়ে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সদস্যদের  ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

দেশ সময়
May 19, 2025 5:11 pm
Link Copied!

Advertisement

রাঙামাটি প্রতিনিধিঃ

কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার (১৯ মে) সকালে কাপ্তাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে “সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক এই ওরিয়েন্টেশন কোর্সে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটির ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।

ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করে কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. নাছির উদ্দিন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের রাঙামাটি সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. পেয়ার আহমদ, গণশিক্ষার শিক্ষক হাফেজ আবুল কালাম ও মো. কবির হোসেন।

প্রধান অতিথি ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশ্যে বলেন, আপনারা ন্যায় নীতির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন এবং সন্ত্রাস প্রতিরোধে সকলে মাঝে সচেতনতা তৈরি করবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় দেশের কল্যাণে কাজ করবেন।

ওরিয়েন্টেশনে কাপ্তাই উপজেলার সকল ইমাম -মুয়াজ্জিন ও গণশিক্ষার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।