ঢাকাSaturday , 22 July 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় সঠিক সময়ে ইউপি নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

দেশ সময়
July 22, 2023 4:41 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন সঠিক সময়ে করার দাবিতে গণস্বাক্ষর ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শেষ বিকালে ওই ইউনিয়নের বানাতি বাজারে সর্বস্তরের জনগন এ কর্মসূচীর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. তরিকুল ইসলাম খান তারেক। সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর তারেকুজ্জান তারা, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. ফোরকান প্যাদা, স্থানীয় বাসিন্দা শফিকুল আলম শান্তি ফকির, আব্দুল হক মৃধা প্রমুখ।
বক্তারা বলেন, ওয়ার্ড বিভাজন চাই না, আমরা সঠিক সময় নির্বাচন চাই। এসময় ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে লালুয়া ইউনিয়নবাসি গণস্বাক্ষর প্রদান করেন। পরে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য পায়র সমুদ্র বন্দর স্থাপনের জন্য লালুয়া ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৮ নং ওয়ার্ডের কৃষি জমিসহ ঘর বাড়ি ও সকল স্থাপনা অধিগ্রহন করা হয়েছে। এছাড়ও অন্যান্য ওয়ার্ডের কৃষি জমিসহ ঘর বাড়ি আংশিক অধিগ্রহন করায় জনবসতি না থাকায় নির্বাচনী চাহিদা মাফিক ভোটার শুন্য হয়ে পড়েছে। এ মর্মে গত ২৪ আগষ্ট ২০২২ সালে ওয়ার্ড পু:ন বিভাজনের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রেজুলেসনের মাধ্যমে উপ পরিচালক স্থানীয় সরকার পটুয়াখালী বরাবরে একটি আবেদন করা হয়।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।