ঢাকাMonday , 11 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

এদেশে সংস্কার প্রথম করেছে জাতীয় পার্টিসর্বক্ষেত্রে সংস্কার শেষ করেই নির্বাচন

দেশ সময়
November 11, 2024 6:49 pm
Link Copied!

বাংলাদেশে প্রথম সংস্কার করেছে, স্বাধীন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ, জাতীয় পার্টির-৯ বছরের সুশাসন আমলে। গণঅভ্যূথানে গঠিত অন্তর্ভুক্তি সরকার সকল ক্ষেত্রে সংস্কার করেই জাতীয় নির্বাচন দিবে। এখানে তাড়াগুড়া করার সুযোগ নেই। পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার ১৭ বছরে সব সেক্টর ধ্বংস করে গেছে। ছাত্র-শ্রমিক-জনতার গণঅভূত্থান নির্বাচনের জন্য হয়নি। বৈষম্য ও সর্বক্ষেত্রে দলীয়করণ রাষ্ট্রীয় সম্পদ অবাদে লুঠপাট, সীমাহীন দূনীতি, দুঃশাসনের অবসানে হাজার হাজার ছাত্র-জনতা বুকপেতে শহীদ হয়েছে রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে। জাতীয় পার্টি শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্বতা জানিয়ে আন্দোলনে আমরা সামিল ছিলাম। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের, আন্দোলনকারী ছাত্র জনতাকে “মুক্তিসেনা” ঘোষণা করেছিল। অদ্য ১১ নভেম্বর বিকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সদ্য প্রয়াত নেতা ইউনুছ আলকরণী স্মরণে আয়োজিত শোক সভায় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব আবু তাহের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মরহুম ইউনুছ আলকরণী শোক সভায় কমিটির আহ্বায়ক ও মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি ওসমান খানের সভাপতিত্বে সদস্য সচিব শিল্পী বাবুল আহমেদ’র পরিচালনায় শোক সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলার আহ্বায়ক নুরুচ্ছাফা সরকার, সদস্য সচিব আব্দুস সাত্তার রনি, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকী, আলহাজ্ব বোরহান উদ্দিন ফারুকী, নগর জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, নগর যুব সংহতির যুগ্ম আহ্বায়ক এম.এ. শুক্কুর, যুব নেতা জাহেদুল ইসলাম জাহেদ, কোতোয়ালী থানা জাপা আহ্বায়ক সেলিম উদ্দিন চৌধুরী, বাকলিয়া থানা জাপা আহ্বায়ক নিজাম উদ্দিন কাজল, নীল কমল সুশীল, নগর ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক জবিরুল হক সোহাগ, মরহুমের একমাত্র পুত্র আশিক ইবনুর। সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত বেলাল জামে মসজিদের খতিব সামশুল ইসলাম আলকদেরী।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।