ঢাকাWednesday , 2 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ইরানে ৫০-এরও বেশি মোসাদ এজেন্ট আটক, নিহত ২

দেশ সময়
July 2, 2025 9:18 am
Link Copied!

ইরানের স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার, ১ জুলাই জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তানে মোসাদের ৫০ জনেরও বেশি এজেন্টকে আটক করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। অভিযান চলাকালে আরও দুই এজেন্ট নিহত হয়েছে।

Advertisement

মঙ্গলবার, ১ জুলাই এক বিবৃতিতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে আইআরজিসির স্থল বাহিনীর কুদস ঘাঁটি জানিয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইহুদি বাহিনীর হয়ে কাজ করা ৫০-এরও বেশি সন্ত্রাসী ও ভাড়াটে সৈন্যকে আটক করা হয়েছে এবং দু’জন সন্ত্রাসী নিহত হয়েছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, মোসাদ এজেন্টদের ধরতে গত দুই সপ্তাহ জুড়ে এই অভিযান পরিচালিত হয়েছে। এদিকে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইজরায়েলের হামলায় বিধ্বস্ত রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন। এ সময় প্রেসিডেন্ট স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির মাত্রা, ত্রাণ ও ক্ষতিপূরণ প্রদানের অগ্রগতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইল ১৩ জুন থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, এতে ১০২ জন নারী ও ৩৮ জন শিশুসহ ৯৩৫ জন নিহত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।