ঢাকাTuesday , 1 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ইরাকের কিরকুকে রকেট হামলা

দেশ সময়
July 1, 2025 11:05 am
Link Copied!

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে ইরাকের কিরকুক বিমানবন্দরে সামরিক অংশে দুটি রকেট আঘাত হেনেছে।  সোমবার, ৩০ জুন রাতের এ হামলায় দুই নিরাপত্তা কর্মী সামান্য আহত হন বলে এএফপিকে জানিয়েছেন বিমানবন্দরটির একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। এছাড়া আরেকটি রকেট কিরকুক শহরের একটি বাড়িতে আঘাত হানে যাতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। 

Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার মতে, একটি রকেট বিস্ফোরিত হয়নি। তিনি আরও বলেন, তৃতীয় রকেটটি উরুবা এলাকার একটি বাড়িতে আঘাত হানে, যার ফলে বাড়িটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। 

কিরকুক বিমানবন্দরের সামরিক স্থাপনায় সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং হাশেদ আল-শাবির ঘাঁটি রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের কোনো ক্ষতি হয়নি এবং হামলার কারণে বিমান চলাচলও ব্যাহত হয়নি।

Advertisement

এদিকে, এই রকেট হামলায় দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।