ঢাকাSunday , 10 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগর ব্যাপারে আপস করা চলবে না : রফিকুল ইসলাম মাদানি

দেশ সময়
November 10, 2024 2:55 pm
Link Copied!

আওয়ামী লীগ ও ছাত্রলীগ এমন কোনো অপরাধ নেই যা করেনি। তাদের ব্যাপারে কোনো আপস করা চলবে না বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি।

Advertisement

রোববার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, মনে রাখতে হবে, যুবকদের হাত ধরেই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। এখন যুবক বয়স যার যুদ্ধে যাওয়ার সময় তার। আমাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। আমি বলেছি, এই প্রধানমন্ত্রী যার কোনো ভিত্তি নেই তাকে আমরা মানি না। সেজন্য আমাকে ওয়াজ মাহফিলে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু আল্লাহর ফায়সালায় আজকে ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে।

Advertisement

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শত শত মানুষের লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন। আপনারা খুব সহজেই ক্ষমতায় আসতে পারেন নাই। আপনারা কোনো ভাবেই ভারত ও আওয়ামী লীগের ব্যাপারে নমনীয়তা পোষণ করবেন না। এদেশের ছাত্র সমাজ তা মেনে নেবে না।

আলোচিত এই ইসলামি বক্তা বলেন, আওয়ামী লীগ এবং ভারতের সঙ্গে কোনো নমনীয়তা চলবে না। আমরা উপদেষ্টা বানাতে পারি তেমনি উপদেষ্টা ফেলতেও পারি। আমরা আপনাদের (অন্তর্বর্তী সরকারকে) ক্ষমতা এনেছি যেন আপনারা বিপ্লবের ভাষা বোঝেন। আমাদের পালস বুঝেন। আমাদের পালস ভারত বিরোধী। আপনাদের সেটি বুঝতে হবে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মাঠে নামতে পারেনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির নেতাকর্মীরা। গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার রোষানলে পড়তে হয় দলটির নেতাকর্মীদের। এর মধ্যে আবার ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজ (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণজমায়েত কর্মসূচির ঘোষণা দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।