ঢাকাSunday , 24 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আইপিএলে দল পেলেন না ডেভিড ওয়ার্নার

দেশ সময়
November 24, 2024 7:50 pm
Link Copied!

আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থেকে গেলেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার ডেভিড ওয়ার্নার। মধ্যাহ্নভোজের পর প্রথম সেটে তার নাম উঠলেও প্রথম ডাকে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

Advertisement

মধ্যাহ্নভোজের পরে প্রথম সেটে মোট ৭ জনের নাম ডাকা হয়। এর মধ্যে অবিক্রিত থেকেছেন কেবল ওয়ার্নার ও ভারতীয় ব্যাটার দেবদূত পাড়িক্কাল। এই পর্বে সবচেয়ে বেশি দাম উঠেছে ওয়ার্নারের স্বদেশী জেক ফ্রেজার-ম্যাগার্কের। তাকে ৯ কোটি রুপিতে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস।

এছাড়া ৬ কোটি ২৫ লাখ রুপিতে দিল্লিতে পাড়ি জমিয়েছেন হ্যারি ব্রুকও। অন্যদিকে ৬ কোটি রুপিতে ফের চেন্নাইতে নাম লিখিয়েছেন কিউই ব্যাটার ডেভন কনওয়ে।

Advertisement

এর আগে আইপিএল মেগা নিলামে দিনের প্রথম সেটেই রেকর্ড ২৭ কোটি রুপিতে ভারতীয় উইকেটকিপার-ব্যাটার রিশাভ পান্তকে দলে টেনেছে লখনউ সুপার জায়ান্টস। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংসে নাম লিখিয়েছেন গতবার কলকাতাকে শিরোপা এনে দেওয়া শ্রেয়াস আইয়ার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।