ঢাকাSunday , 15 December 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন, হুমকি ট্রাম্পের

দেশ সময়
December 15, 2024 11:20 am
Link Copied!

অভিবাসীদের ফেরত নিতে যেসব দেশ অস্বীকার করবে তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমি তাদের প্রত্যেকটি দেশে ফেরত পাঠাব নতুবা আমরা সেসব দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেব।

যুক্তরাষ্ট্রের গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ অভিবাসীদের তাড়ানোর বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।

অভিবাসীদের প্রত্যাবাসনের বিষয়ে ট্রাম্প বলেছেন, আমি যুক্তরাষ্ট্র থেকে তাদের বের করে দিতে চাই এবং দেশগুলোকে তাদের ফিরিয়ে নিতে হবে। আর তারা যদি অভিবাসীদের ফিরিয়ে না নেয়, তাহলে আমরা সেসব দেশের সঙ্গে ব্যবসা করব না। আমরা সেই দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্ক আরোপ করবো।

Advertisement

অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে তাড়াতে সবকিছু করবেন উল্লেখ করে তিনি বলেন, অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার জন্য যা কিছু করতে হোক না কেন, তা-ই করব। আমি কোনো পরোয়া করি না। যাই ঘটুক আমি তাদের বের করবই। আবারও আমি এটা একেবারে আইনের মধ্যেই করবো, যদি নতুন শিবির খোলার প্রয়োজনও হয়। তবে আমি আশা করছি, আমাদের এর খুব বেশি প্রয়োজন হবে না। কারণ আমি তাদের ফেরত পাঠাতে চাই। আমি চাই না, তারা আগামী ২০ বছর শিবিরে বসে থাকুক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।