ঢাকাFriday , 12 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার, র‌্যাব-২ এর অভিযান

Link Copied!

ঢাকা, ১১ জুন ২০২৬: রাজধানীর মোহাম্মদপুর থানার বোডঘাট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে বোডঘাট সংলগ্ন এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৮টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার, র‌্যাব-২ এর অভিযান

অভিযানে মো. বাকের (২০) ও মো. জীবন (২১) নামে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে অধিক মূল্যে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

[crp]

র‌্যাব আরও জানায়, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।