ঢাকাTuesday , 12 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

ন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১২ মে) দুপুরে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা।

নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।

Advertisement

আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক নার্স দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, চিকিৎসা ব্যবস্থায় ডাক্তারদের পাশাপাশি নার্সদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীদের প্রতি নার্সদের আন্তরিক আচরণ ও সেবামূলক মনোভাব দ্রুত সুস্থ হয়ে উঠতে সহায়তা করে।

নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত চিকিৎসক ডা. সজিব দে-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডা. রায়হান, ডা. ইসমাইল, ডা. এমদাদ, ডা. মানিয়া ইসলাম, ডা. মাইশা ইসলাম, ডা. উর্মি দে, ডা. জাকিউল ইসলাম, সিনিয়র নার্স পাহাড়িকা ও জুথিকা চাকমাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।