ঢাকাSunday , 28 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আজ রোববার থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Link Copied!

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে দেশের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামী রোববার (২৮ জুন) সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত এ সমস্যার সৃষ্টি হবে।

Advertisement

বিষয়টি জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কাজের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে থাকা সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে।

পাইপলাইন স্থানান্তর কার্যক্রমের জন্য রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত ভুলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

এ ছাড়া এসব এলাকার আশপাশেও গ্যাসের চাপ কমে যেতে পারে অথবা সাময়িকভাবে সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।