ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ-আওয়ামী লীগের ৪ কর্মী গ্রেপ্তার

দেশ সময়
November 28, 2026 8:38 pm
Link Copied!

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

Advertisement

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রূপনগর থানা যুবলীগের সক্রিয় কর্মী মো. নাহিদ হোসেন ও মো. সরোয়ার, শাহ আলী থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং শাহ আলী থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন এবং মিরপুর থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী সাইফুল হক মামুন।

Advertisement

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar