ঢাকাThursday , 5 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা

Link Copied!

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই পক্ষ। বিশেষ গুরুত্ব পায় দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সামরিক প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, উচ্চপর্যায়ের পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো।

Advertisement

এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের দীর্ঘদিনের অবদান, পেশাদারত্ব ও সাফল্যের কথা তুলে ধরেন।

অন্যদিকে, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকা ও ত্যাগের প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

Advertisement

বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করে, নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি, যৌথ সামরিক মহড়া এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকলে দুই দেশের সামরিক ও কৌশলগত সম্পর্ক আগামী দিনে আরও সম্প্রসারিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar