ঢাকাThursday , 22 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়া পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ

Link Copied!

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মনোনয়ন পেয়েছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ।

Advertisement

বুধবার (২১ অক্টোবর) বিকেলে মঠবাড়িয়া পৌর শহরের নিউমার্কেট এলাকায় উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক পরিচিতি সভায় তাঁর নাম ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঠবাড়িয়া উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক শরিফ মোহা. আব্দুল জলিল।

Advertisement

দলীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ এর আগেও মেয়র পদে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। বর্তমানে তিনি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।

সভায় উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আফজাল হোসেন, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি তারেক মুনাওয়ারসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

এ সময় নেতারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর পক্ষে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar