পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেছেন, পায়রা বন্দর অপারেশনাল কার্যক্রম শুরু করেছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময় কিছু সংকটের কারণে অপারেশনাল কার্যক্রম দ্রুত এগোয়নি। ড্রেজিং ও হপার ড্রেজার ক্রয়ের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আমরা আশা করছি খুব শিগগিরই এ প্রকল্পটি একনেকের অনুমোদন পাবে।
চট্টগ্রাম বন্দরে প্রচণ্ড ব্যবস্থা এবং মোংলা বন্দরেও নাব্যতা সংকট রয়েছে। একমাত্র নিরাপদ বন্দর পায়রা। ড্রেজিং সমস্যা সমাধান করতে পারলে পায়রা বন্দর হবে সবচেয়ে বেশি কার্যকরী বন্দর। এ সরকার পায়রা বন্দরকে কার্যকরী করার জন্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।
বুধবার দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বন্দরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুয়ামুন সিকাদারসহ বন্দরের কর্মকর্তারা।


