পিরোজপুরের জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলায় মো. আলম মুন্সি (৭০) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ৫ নম্বর কালাইয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আলম মুন্সি কালাইয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে। তিনি ইন্দুরকানী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলম মুন্সির ছেলে মো. আতিকুর রহমান (ছগির) জিয়ানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত আলী খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আলম মুন্সিকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


