ঢাকাFriday , 25 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিজের মতো করে এগিয়ে যেতে চান অর্চিতা স্পর্শিয়া

Link Copied!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া নিজের মতো করে অভিনয়ের পথ এগিয়ে নিতে চান। কাল্পনিক চরিত্রের পাশাপাশি বাস্তবধর্মী চরিত্রেও নিয়মিত কাজ করে বয়সের সঙ্গে মিলিয়ে নানা চরিত্রের মধ্য দিয়ে নিজেকে আবিষ্কার করতে চান তিনি।

Advertisement

অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘আমি মানুষের গল্প বলতে চাই। কাল্পনিকের পাশাপাশি চাই বাস্তব চরিত্রে সমানভাবে কাজ করে যেতে। যাতে করে বয়সের সঙ্গে মিলিয়ে নানা চরিত্রের মধ্য দিয়ে নিজেকে আবিষ্কার করতে পারি।’

নানা ধরনের গল্প ও চরিত্র পর্দায় তুলে ধরার মধ্য দিয়ে অভিনয়জগতে দীর্ঘ পথ পাড়ি দিতে চান এই অভিনেত্রী। সম্প্রতি ‘লালপরী’ নাটকের মধ্য দিয়ে আরও একবার তার প্রমাণ মিলেছে। নির্মাতা জোবায়ের আবীর পিয়ালের এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকটিতে দর্শক তাকে নতুন রূপে দেখেছেন।

Advertisement

‘লালপরী’ নাটকে অভিনয়ের জন্য কাজটি বেছে নেওয়া প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, চলমান সময়ে সমাজের নানা চরিত্র ও ঘটনা যেভাবে গল্পে রূপ নেয়, সেসব গল্প ও চরিত্রের প্রতি তার আলাদা দুর্বলতা রয়েছে। অভিনয়ের মাধ্যমে এসব চরিত্রকে দর্শকের কাছে বাস্তব ও বিশ্বাসযোগ্য করে তোলাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেন তিনি।

অভিনয় নিয়ে স্পর্শিয়ার ভাবনাধারা সমসাময়িক অনেকের চেয়ে আলাদা। জনপ্রিয়তার দৌড়ে না গিয়ে নিজের মতো করে কাজ করে যেতে চান তিনি। ভিন্নধর্মী গল্প ও চরিত্রে নিজেকে উপস্থাপনের পাশাপাশি একজন পরিণত শিল্পী হয়ে ওঠাই তার লক্ষ্য।

Advertisement

বিজ্ঞাপনে মডেল হিসেবে যাত্রা শুরু করা স্পর্শিয়া অল্প সময়ের মধ্যেই নির্মাতাদের নজর কাড়েন। দুই-তিনটি নাটকে কাজ করার পর তার কাজের পরিধি ক্রমেই বাড়তে থাকে। নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি।

অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘বিজ্ঞাপনের সূত্র ধরে অভিনয়জগতে পা। তখনো জানা ছিল না, অভিনয়জগতের সফরটা কতটা দীর্ঘ হবে। সত্যি এটাই—শুরুর কাজগুলো হয়ে উঠেছিল ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। যে কারণে আর পিছু তাকাতে হয়নি।’

তিনি আরও বলেন, ‘সুযোগ এসেছে নাটক, সিনেমা—সব মাধ্যমে কাজ করার। তা করতে গিয়ে কখন যে দেড় দশক পথ পাড়ি দিয়ে ফেলেছি, বুঝতে পারিনি। সাধারণ দর্শক হয়তো জানেন না, এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা বড় চ্যালেঞ্জ। যে টিকে থাকতে পারে, সেই জয়ী। আমি যে এখনো টিকে আছি, সেটিই আমার কাছে বড় সাফল্য।’

দেড় দশকের অভিনয়জীবনে ‘ঘূর্ণিপাক’, ‘দূরত্ব’, ‘অসহায়’, ‘এলগরিদম’, ‘লাভ স্টোরি’, ‘এই গল্পের নাম কী’, ‘জার্নি বাই রোমান্স’, ‘লাভ উইন টার্ন’, ‘সুবর্ণপুর বেশি দূরে নয়’, ‘নূর’, ‘সুইট ফ্যামিলি’, ‘চিরকুট’, ‘মন ছুঁয়ে’, ‘মায়ের বিয়ে’, ‘লাল মাংসের ঝোল’, ‘গুন্ডা’, ‘ক্রেজি লাভার’, ‘ক্রিটিসাইজ’, ‘যদি আমার না হও’, ‘জুতা নিজ দায়িত্বে রাখবেন’, ‘শেষটা তুমি’, ‘মিরাকল অব লাভ’, ‘প্রতিদান’, ‘এক্স বয়ফ্রেন্ডস ওয়েডিং’, ‘রংবাজ’, ‘কী কথা তাহার সাথে’, ‘মাই ব্যাড বয়’, ‘দ্য ফ্যামিলি’, ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘পথের সাথীকে চিনে নিও’ ও ‘লালপরী’সহ বিভিন্ন নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া।

এ ছাড়া ‘এখানে নোঙর’, ‘ছক’, ‘কাঠবিড়ালি’ ও ‘নবাব এলএলবি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের মাধ্যমে দর্শকের প্রশংসা কুড়িয়ে আরও দীর্ঘ পথ পাড়ি দেওয়ার প্রত্যয় রয়েছে এই অভিনেত্রীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।