ঢাকাFriday , 25 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লঞ্চ-নৌযানের ভাড়া বাড়ল, এখন কত দিতে হবে যাত্রীদের?

Link Copied!

জ্বালানি তেলের দাম বাড়ার পর লঞ্চসহ নৌযানে যাত্রীভাড়া বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২২ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ১৯ পয়সা বাড়ানো হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন যাত্রীভাড়া ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন ভাড়া ২৪ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে।

নতুন হারে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ৩ টাকা ১৭ পয়সা। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা করা হয়েছে।

Advertisement

এ ছাড়া নৌযানে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে স্বল্প দূরত্বের যাত্রীদেরও আগের তুলনায় ৩ টাকা বেশি দিতে হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

Advertisement

প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল ও নৌযানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নৌযানের ভাড়া নির্ধারণসংক্রান্ত আগে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ রহিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।