ঢাকাFriday , 25 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের দুই মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পাচারের জন্য রাখা ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা গ্রামের আরিফ হোসেনের ছেলে আলিপ হোসেন (২২), একই গ্রামের বুরুজ মিয়ার স্ত্রী মোছা. সরজিনা আক্তার (৩০) এবং পণ্ডিতপুর জিড়াই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এনামুল হক (৫০)।

Advertisement


বিজিবি জানায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ মূর্তি পাচারকারী চক্র পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে মূল্যবান কষ্টিপাথরের কয়েকটি মূর্তি সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন বাড়িতে রেখেছে। এর ভিত্তিতে বিজিবি ও পুলিশের যৌথ দল দইহারা গ্রামে অভিযান চালিয়ে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে এবং তিনজনকে গ্রেপ্তার করে।


উদ্ধার করা মূর্তি দুটি নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যাচাই করা হয়। পরে ডিজিটাল মেশিনে ওজন করে দেখা যায়, বড় মূর্তিটির ওজন প্রায় ১১৯ কেজি এবং ছোটটির ওজন প্রায় ১৬ কেজি ৮৭০ গ্রাম। বিজিবির সদর দপ্তর কর্তৃক নির্ধারিত মূল্য অনুযায়ী মূর্তি দুটির আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।

Advertisement


গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।