ঢাকাThursday , 24 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

একরাম হত্যা মামলা: হাসিনাসহ ১১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

Link Copied!

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগ নেতা একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ।

Advertisement

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে মামলায় গ্রেপ্তার থাকা আসামিদের জামিন আবেদনের ওপরও আদেশ দেওয়ার কথা রয়েছে।

মামলায় ১১ আসামির মধ্যে বর্তমানে চারজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন—কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে) আনোয়ার লতিফ খান।

Advertisement

অন্যদিকে শেখ হাসিনাসহ পলাতক অন্য সাত আসামি হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, মেজর (অব.) রুহুল আমিন, লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান এবং ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব মাহমুদ।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট শেখ হাসিনাসহ পলাতক সাত আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। নির্ধারিত সময়ে তারা হাজির না হওয়ায় গত ৭ সেপ্টেম্বর তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ চালিয়ে নিতে সরকারি খরচে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগের আদেশ দেওয়া হয়।

Advertisement

ওই দিন গ্রেপ্তার থাকা আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে আদেশের জন্য ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

একরাম হত্যার অভিযোগ

প্রসিকিউশনের অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফের হোটেল নেটংয়ের সামনের সড়ক থেকে কাউন্সিলর একরামুল হককে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরে মেরিন ড্রাইভের নোয়াখালীয়া পাড়া সাগরতীরে কথিত ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা সাজিয়ে তাকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

নিহত একরামুল হক টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে অপহরণ, অবৈধ আটক, হত্যা এবং অপরাধে প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের বিচারিক পর্যায়ে শুনানি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।