ঢাকাSunday , 30 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চেয়ারম্যান দীপন তালুকদারের নেতৃত্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রথম মাসিক সভা

Link Copied!

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদারের নেতৃত্বে পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রোববার (৩০ আগস্ট) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, ভূমি কর্মকর্তা মো. মামুনুল হক, জেলা পরিষদ সদস্য মামুনুর রশীদ মামুন, মো. তোফাজ্জল হোসেন, শ্বাশত চাকমা, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ ও পাইচিং মং মার্মাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলার সাধারণ মানুষের প্রত্যাশা ও নাগরিক সেবা আরও কার্যকর করার বিষয়ে মতামত তুলে ধরেন সভায় অংশ নেওয়া সদস্যরা।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে জনগণের প্রত্যাশার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Advertisement

তিনি আরও বলেন, পাহাড়ের মানুষের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষিসহ জনসাধারণের প্রয়োজনীয় সেবাগুলোকে আরও কার্যকর করতে পরিষদ কাজ করবে।

সভায় পরিষদের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে অনুষ্ঠিত প্রথম মাসিক সভাকে ঘিরে পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও নতুন কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।