ঢাকাSaturday , 22 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ

গাইবান্ধায় অনলাইন জুয়ার অভিযোগে যুবক আটক, সাড়ে ৩ লাখ টাকা জব্দ

Link Copied!

গাইবান্ধা সদর থানা এলাকায় অনলাইন ও অফলাইন জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে শুভজিত চন্দ্র সরকার ওরফে শিবু (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কক্ষ তল্লাশি করে নগদ ৩ লাখ ৪২ হাজার টাকা, একটি স্যামসাং স্মার্টফোন, একটি বাটন ফোন, একটি ই-পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্র ও দুটি ব্লুটুথ স্পিকার জব্দ করা হয়েছে।

Advertisement

পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অনলাইন ও অফলাইন জুয়া প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত ১৯ আগস্ট রাত ৯টা ১০ মিনিটের দিকে গাইবান্ধা সদর উপজেলার তালুক মন্দুয়ার এলাকায় শুভজিত চন্দ্র সরকার ওরফে শিবুকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক তার কক্ষ তল্লাশি করে বিভিন্ন নোটের সর্বমোট ৩ লাখ ৪২ হাজার টাকা এবং উল্লেখিত মালামাল উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে এসব আলামত জব্দ করা হয়। তার বাড়ির বিভিন্ন কক্ষেও তল্লাশি চালানো হয়।

Advertisement

পুলিশের জিজ্ঞাসাবাদে শুভজিত অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি তাৎক্ষণিকভাবে অস্বীকার করলেও তার কথাবার্তা ও আচরণে অসঙ্গতি পাওয়া যায় বলে পুলিশ জানায়।

ডিবি পুলিশের দাবি, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে—অমিত ও শিমুল নামে দুজন লক্ষ্মীপুর এলাকায় অবস্থান করে শিবুর অনলাইন কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করতেন। এছাড়া সাগর ও আনন্দ তুলশীঘাট এলাকায় অবস্থান করে ওই কার্যক্রম পরিচালনায় যুক্ত ছিলেন বলে তথ্য পাওয়া যায়।

Advertisement

পুলিশ আরও জানায়, অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনায় বিকাশের এজেন্ট নম্বর সচল রাখতে বিদেশি ডিভাইস ও ভিপিএন অ্যাপস ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এছাড়া ই-মেইলের মাধ্যমে অনলাইন জুয়ার এজেন্ট-সংক্রান্ত তথ্য সংগ্রহ ও ব্যবহারের পর তা ডিলিট করে দেওয়ার বিষয়েও তথ্য পাওয়া যায়।

অভিযানের সময় অমিত ও শিমুলকে লক্ষ্মীপুর এলাকায় এবং সাগর ও আনন্দকে তুলশীঘাট এলাকায় আটকের চেষ্টা করা হলেও তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে মোবাইল ফোনসহ পালিয়ে যায়। অমিত ও শিমুল মোটরসাইকেলযোগে রংপুরের দিকে চলে যায় বলে পুলিশ জানায়।

আটক শুভজিত চন্দ্র সরকার ওরফে শিবুকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, জব্দ করা মোবাইল ফোনগুলো পর্যালোচনা করে অনলাইন অপরাধের সরাসরি কোনো আলামত পাওয়া যায়নি। তবে বিষয়টি সন্দেহজনক হওয়ায় মোবাইলগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ফরেনসিক পরীক্ষায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় নিয়মিত মামলা করা হবে।

এ ঘটনায় বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।