ঢাকাWednesday , 5 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ভিসার নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

Link Copied!

ভিসা ও কনস্যুলার সেবার নামে প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, কিছু প্রতারক ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ভারতীয় হাইকমিশনের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভিসা প্রদানের প্রতিশ্রুতি দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না। সব ধরনের ভিসা আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়।

Advertisement

এ কারণে এ ধরনের কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কাউকে অর্থ প্রদান না করার পাশাপাশি ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব বা আর্থিক তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছে হাইকমিশন।

একই সঙ্গে প্রতারণার শিকার হলে বা এমন কোনো ঘটনার মুখোমুখি হলে দ্রুত ঢাকায় ভারতীয় হাইকমিশনকে জানাতে অনুরোধ করা হয়েছে। অভিযোগের সঙ্গে প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর, কথোপকথনের স্ক্রিনশট এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য সংযুক্ত করে হাইকমিশনের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

Advertisement

জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি পরিবার-পরিজন ও পরিচিতদের মধ্যেও এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।