ঢাকাSunday , 21 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নারীসংক্রান্ত অভিযোগে গাইবান্ধার ট্রাফিক সার্জেন্ট পুলিশ লাইন্সে সংযুক্ত

Link Copied!

গাইবান্ধায় নারীসংক্রান্ত অভিযোগের ঘটনায় ট্রাফিক বিভাগের সার্জেন্ট জাহাঙ্গীরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার পর পুলিশ বিভাগ এ পদক্ষেপ নেয়।

Advertisement

শনিবার (২০ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন। তিনি জানান, গত ১৭ জুন রাতে পলাশবাড়ীতে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (১৯ জুন) সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

স্থানীয় সূত্র ও ট্রাফিক বিভাগের একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কনটেন্ট তৈরি করতেন সার্জেন্ট জাহাঙ্গীর। এ সময় নিঝুম নামে এক নারী কনটেন্ট নির্মাতার সঙ্গে তার পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে।

Advertisement

অভিযোগ রয়েছে, গত ১৭ জুন রাতে পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় ওই নারী কনটেন্ট নির্মাতার সঙ্গে অবস্থানকালে স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন সার্জেন্ট জাহাঙ্গীর।

স্থানীয়দের দাবি, ওই বাসায় তাদের উপস্থিতির বিষয়টি জানতে পেরে এলাকাবাসী বাসাটি ঘিরে ফেলেন। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য (ইয়াবা) উদ্ধার হয়েছে বলেও অভিযোগ ওঠে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

এদিকে, ঘটনার পর প্রভাবশালী মহলের হস্তক্ষেপ ও আর্থিক লেনদেনের মাধ্যমে অভিযুক্তদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দাবি উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন বলেন, “পলাশবাড়ীর ওই ঘটনাকে কেন্দ্র করে সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।