ঢাকাSaturday , 15 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শততম টেস্টে ‘বিশেষ’ সম্মাননা পাচ্ছেন মুশফিক

দেশ সময়
November 15, 2025 1:14 pm
Link Copied!

দুর্দান্ত এক মাইলফলকের সামনে মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার খুব কাছে অভিজ্ঞ এই ক্রিকেটার।  সিলেটে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারানো ম্যাচটি ছিল মুশফিকের ৯৯তম টেস্ট। আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলায় হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে মিস্টার ডিপেন্ডেবলের শততম টেস্ট।

Advertisement

মুশফিককের এমন ব্যক্তিগত মাইলফলকের ম্যাচে তাকে বিশেষ সম্মাননা দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিকের শততম টেস্টের দিনে মিরপুর হোম অব ক্রিকেটে দাওয়াত পাবেন তার পরিবার।

এ ছাড়া ক্রেস্টসহ ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট দেওয়া হবে বলেও জানা গেছে। সবমিলিয়ে ১৯ নভেম্বর শের-ই বাংলা স্টেডিয়াম মুশফিকের বন্দনায় যে মুখরিত থাকবে সেটি বলার আর অপেক্ষা রাখে না।

Advertisement

মুশফিক শততম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন কিনা, তা নিয়ে চলছে আলোচনা। তবে জানা গেছে, লাল বলের ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে মুশফিক কেবল সাদা পোশাকের ক্রিকেটই খেলছেন। সিলেট টেস্টে জয়ের পর বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মুশফিকের শততম টেস্ট নিয়ে শান্ত বলেন, ‘অবশ্যই অনেক বড় একটা অর্জন, খুবই রোমাঞ্চিত। আমি প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলাম আমরা উদযাপন করতে চাই। খেলোয়াড়রা চায় ওই দিনটা বা ওই পুরো পাঁচ দিন আমরা উপভোগ করবো। সম্মানের জায়গা তো আছেই। এরকম একটা অর্জন আমাদের বাংলাদেশে কখনও হয়নি। সুতরাং আমরা সবসময় আশা করি এরকম একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সম্মানটুকু দেওয়া উচিত এবং অধিনায়ক হিসেবে ওই জিনিসটা করারই চেষ্টা করবো।’

Advertisement

শততম টেস্টের পরও মুশফিক খেলা চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন শান্ত। তিনি বলেন, ‘আমার মনে হয় আমি আশা করবো মুশফিক ভাই ১০০ টেস্ট খেলার পরও যেন উনি আরও চালিয়ে যান। কারণ এরকম অভিজ্ঞ খেলোয়াড় আমাদের টেস্ট দলে প্রয়োজন। আমি আশা করবো সেটাও যেন উনি চালিয়ে যান।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar