ঢাকাMonday , 20 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে মোতায়েন হবে ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য: ইসি সচিব

দেশ সময়
October 20, 2025 5:25 pm
Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৬ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

Advertisement

সোমবার (২০ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “নির্বাচনে দায়িত্ব পালন করবে সেনাবাহিনীর এক লাখ সদস্য এবং পুলিশের দেড় লাখ সদস্য। এছাড়া বিজিবি, র‌্যাব, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্য মিলিয়ে মোট প্রায় ৬ লাখ জনবল মাঠে থাকবে।”

Advertisement

ইসি সচিব জানান, নির্বাচনী প্রচারে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী ড্রোন ব্যবহার করতে পারবে না। তবে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ড্রোন ব্যবহার করতে পারবে।

আখতার আহমেদ বলেন, “সবাই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই। সেনাবাহিনী আগের মতোই ইন এইড টু সিভিল পাওয়ার অবস্থানেই থাকবে।”

Advertisement

তিনি আরও জানান, অতীতে ভোটের আগে পাঁচ দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হতো। তবে এবার আট দিনের জন্য মোতায়েনের প্রস্তাবনা এসেছে, যা কমিশন পরীক্ষা-নিরীক্ষা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar