ঢাকাThursday , 11 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোট দেওয়ার আগে ‘গুরুতর’ অভিযোগ তুললেন শিবিরের ভিপি প্রার্থী

দেশ সময়
September 11, 2025 12:58 pm
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটারের চেয়ে বেশি ব্যালট পেপার পাঠানোর অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব।

Advertisement

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে মীর মশাররফ হল কেন্দ্রে ভোট দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, শহীদ সালাম-বরকত হল কেন্দ্রে ভোটার সংখ্যা ২৯৩ জন। অথচ সেখানে ৪০০টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। অতিরিক্ত ১০৭টি ব্যালট পেপার কেন পাঠানো হয়েছে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

Advertisement

আরিফুল্লাহ আদিব আরও অভিযোগ করে বলেন, কিছু ছাত্রদল নেতাকর্মী, যারা মূলত হলের ভোটার নয়, তারা হলের ভেতরে অবস্থান নিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে জানিয়েছিল, সকাল ১০টার পর বহিরাগত হলে অবস্থান করলে তাদের গ্রেফতার করা হবে। তবে নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এর আগে, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। টানা চলবে বিকাল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে ২২৪টি বুথে চলছে ভোটগ্রহণ। 

Advertisement

এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। এ নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।