ঢাকাWednesday , 3 September 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ডাকসুতে স্বাধীনতাবিরোধীদের ভোট দিতে নিষেধ করলেন ছাত্রদল নেত্রী

দেশ সময়
September 3, 2025 4:10 pm
Link Copied!

ডাকসু নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের ভোট না দেওয়ার আহবান জানিয়েছেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মানসুরা আলম

ছাত্রদলের যুগ্ম সম্পাদক মানসুরা আলম বলেছেন,  ডাকসুতে যাকে মন চায় ভোট দিন, কিন্তু স্বাধীনতাবিরোধী, ধর্ষক আলবদর, ছাত্রসংঘের উত্তরসূরিরা যাতে সেই ভোট না পায়, সে ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের কাছে অনুরোধ জানাচ্ছি। ধর্ষকদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করুন।

আজ বুধবার এক ফেসবুক পোস্টে তিনি এসব লিখেছেন।

Advertisement

আজ আরো এক পোস্টে লিখেছেন তিনি- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসন্তানদের হত্যা করেছিল আলবদর। সময়ের পরিক্রমায় আবারও এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গৌরবের ডাকসুতে অংশগ্রহণ করছে কুখ্যাত আলবদরের উত্তরসূরিরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কি আবারও ফিরিয়ে আনবে আলবদরদের? যাদের চেতনা নারী নির্যাতন, নারীকে গণধর্ষণের হুমকি? যাদের চেতনা মুক্তবুদ্ধির চিন্তার বিকাশকে গলা চেপে ধরে প্রপাগান্ডায় মর্যাদা ক্ষুণ্ণের চেষ্টা?

মানসুরা লিখেছেন, তাদের নিয়ে ভাবার আগে শহীদ বুদ্ধিজীবীদের কথা ভাবেন। লাখ লাখ শহীদ ও নির্যাতিত মা-বোনদের কথা ভাবেন। আপনার ভোট কোথায় যাচ্ছে তা ভাবেন। যে বিশ্ববিদ্যালয় সমাজ গড়ার কারিগর, সেখানে যেন ইতিহাসের সর্বাপেক্ষা ঘৃণিত অপশক্তিটির স্থান না হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।