ঢাকাWednesday , 26 March 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা দিবসে গণতন্ত্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন তারেক রহমান

দেশ সময়
March 26, 2025 4:45 pm
Link Copied!

স্বাধীনতা দিবসে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে ভূমিকার কথা স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Advertisement

মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান উল্লেখ করেন, ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার আহ্বানে মুক্তিযুদ্ধ শুরু হয়, যা দেশের স্বাধীনতাপ্রিয় সব মানুষকে একত্রিত করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করেছিল।

তিনি এই ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি স্থাপনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। 

Advertisement

একই সঙ্গে, শহিদ জিয়ার আদর্শকে সামনে রেখে জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে একটি টেকসই গণতন্ত্র গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান।

সেনা-সমর্থিত এক এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে একাধিক দুর্নীতির মামলা থেকে জামিনে মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন তারেক রহমান।  সেখানে তিনি পরিবারের সঙ্গেই থাকছেন। 

দেশ ছাড়ার সময় তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে দলের নেতৃত্বের ভূমিকায় ফেরেন।

খালেদা জিয়া ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেকের বিরুদ্ধে এক-এগারো সরকার এবং পরবর্তী আওয়ামী লীগ সরকার প্রায় ৮৫টি মামলা দায়ের করেছিল।  তবে বর্তমানে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই।

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ২০২৪ সালের আগস্ট থেকেই তারেকের দেশে ফেরা নিয়ে ব্যাপক জল্পনা চলছে, তবে বিএনপি নেতারা কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।