সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ আহ্বান জানান।
সাকি বলেন, যখন শিক্ষকদের দাবি নিয়ে প্রশ্ন আসে, আমাদের জাতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আসে তখন টাকা থাকে না। তাই এই অভ্যুত্থানের সরকারের কাছে এসব সমস্যা সমাধানের আশা করা যায় না। এজন্য বলবো এই অভ্যুত্থানের সরকারকে বলবো, শিক্ষকদের যে সমস্যা তা দূর করার উদ্যোগ দ্রুত নিতে হবে। শিক্ষকরা থাকবে ক্লাসে। তারা রাস্তায় কেন? এই লজ্জা আমাদের সবার। দ্রুত তাদের সমস্যা সমাধান করার আহ্বান জানাই। তাছাড়া আমাদের দেশের সব শিশু যেন বিশেষ করে উচ্চমাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করতে পারে এই দায়িত্ব সরকারকে নিতে হবে। আমি চাইবো এসব শিক্ষকদের সঙ্গে যেন সরকারের উপদেষ্টারা কথা বলেন এবং তাদের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেন। আমরা দেখেছি গত চার বছরে নতুন করে কোনো এমপিওভুক্তি হচ্ছে না। এমপিওভুক্তির জন্য বরাদ্দ আসছে কিন্তু এই বরাদ্দ ব্যবহার করা হচ্ছে না। শিক্ষা খাতসহ সব খাতে লুটপাট এখনও বন্ধ হয়নি।


