চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের আধারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ—ফ্রি মেডিকেল ক্যাম্প।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজনটি করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য এবং ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম।
বক্তব্যে তিনি বলেন—
“বিএনপি রাজনীতি করে সাধারণ মানুষের কল্যাণে, এদেশের উন্নয়নে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে।
আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে নাগরিকের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন—
“দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে চাই। সেই ধারাবাহিকতায়ই আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন।”
ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম বিশ্বাস প্রকাশ করেন—
বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রতিটি মানুষকে আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি মনে করিয়ে দেন—
মানুষের কল্যাণে রাজনীতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপির মূল লক্ষ্যই হলো জনগণের সেবা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি মানবিক রাষ্ট্র নির্মাণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েরগাঁও উত্তর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন মানিক।
সঞ্চালনায় ছিলেন মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য মো. সিরাজুল ইসলাম এবং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবদলের সদস্য মো. কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
চাঁদপুর জেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো. জাকির হোসেন,
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য ও ঢাকা ওয়েল্ডার্স ক্লাবের যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু,
চাঁদপুর জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও মতলব পৌর বিএনপির সহ-সভাপতি মো. মনির হোসেন ফরাজী,
এছাড়াও উপস্থিত ছিলেন মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নূরে আলম মিয়াজী,
সদস্য সচিব মো. শাহাদাত হোসেন অভি,
মতলব পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ইদ্রিস সরকার মুন্নাসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
দিনভর আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন।
এতে এলাকার সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হয় এবং সন্তুষ্টি প্রকাশ করেন তারা।
সামাজিক ও মানবিক এই উদ্যোগকে স্থানীয় জনগণ ও সুধীজন প্রশংসা করেন সর্বত্র।
মানুষের কল্যাণে রাজনীতি—এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে মতলব দক্ষিণে ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীমের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন প্রমাণ করেছে, জনসেবাই সত্যিকারের রাজনীতি।
চাঁদপুরে মতলব দক্ষিণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম।


