ঢাকাMonday , 22 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হাদি হত্যাকারীদের নামে ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেছে রাশেদ প্রধান

দেশ সময়
December 22, 2025 5:58 pm
Link Copied!

শরীফ ওসমান হাদির হত্যার পিছনে দায়ীদের ছবিসহ ঘৃণা স্তম্ভ উদ্বোধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

Advertisement

আজ ২২ ডিসেম্বর দুপুর ৩ টায় পল্টন বক্স কালভার্ট রোডে (যেখানে ওসমান হাদিকে গুলি করা হয়) ঘৃণা স্তম্ভ উদ্বোধন করে রাশেদ প্রধান বলেন, হাদিকে গুলি করার পর ১০ দিন পেরিয়ে গেছে। এখনো খুনিদের গ্রেফতার করতে পারে নাই এই অন্তর্বর্তী সরকার। হাদিকে খুনের পরিকল্পনাকারী, অর্থদাতা, খুনি, আশ্রয়দাতা সবাই নিশ্চিন্তে আছে। আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা জানাই।

রাশেদ প্রধান বলেন, আমাদের ক্ষমতা সীমিত। আমরা ঘৃণা জানাই আর আল্লাহর দরবারে দোয়া করি। মহান রাব্বুল আলামিন যেন আমার ভাই হাদির হত্যার সাথে জড়িত সকলের বিচার দুনিয়ায় এবং আখিরাতে করে।

Advertisement

বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি রোড নাম করণের দাবি জানান রাশেদ প্রধান। একই সাথে পরবর্তী প্রজন্মের জন্য পার্মানেন্ট ঘৃণা স্তম্ভ তৈরির অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। তিনি বলেন অনুমতি দেন, ঘৃণা স্তম্ভ আমরা জনগণের অর্থায়নে করবো, আপনাদের টাকা দেওয়া লাগবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar