মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত ছয় বছরের শিশু ওসমান গনি শ্রীনগর উপজেলার বাড়ৈখালি ইউনিয়নের খাহ্রা জামে মসজিদের ইমাম মুফতি সোলায়মান নূরীর ছেলে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে শিশু ওসমান গনি নিজ ঘরের মেঝেতে বসে ভাত খেতে বসেছিল। এ সময় ঘরের ভেতর লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার পায়ে কামড় দিলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
তাৎক্ষণিক স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ২টার দিকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


