ঢাকাTuesday , 1 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রিকশার চাকায় গৃহবধূর প্রাণ

দেশ সময়
July 1, 2025 10:15 am
Link Copied!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মিথিলা আক্তার নামের ২০ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার, ৩০ জুন রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নিহত মিথিলার স্বামী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর গ্রামের বাসিন্দা সাব্বির রহমান জানান, রাতে রিকশায় করে তারা দুজন সোনারগাঁয়ের বালুর মাঠ এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে অসাবধানতাবশত মিথিলার পরনের ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে যায় এবং তাতে গলায় ফাঁস লেগে তিনি অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা করে চিকিৎসক জানান, মিথিলা আর বেঁচে নেই।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসকের বরাতেই মৃত্যুর বিষয়টি জানা গেছে। লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।