ঢাকাWednesday , 19 November 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

দেশ সময়
November 19, 2025 7:14 pm
Link Copied!

রাঙামাটি পার্বত্য জেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ নাজমা আশরাফীর সাথে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যে নবাগত জেলা প্রশাসক বলেন, পাহাড়ি এলাকা আমার জন্য নতুন অভিজ্ঞতার। তবে আমি আমার সর্বোচ্চ টা দিয়ে আপনাদের সেবা দিয়ে যাব। আপনারা ও আমাকে সহযোগিতা করবেন। যতদিন থাকি আপনাদের সাথে আপনাদের আশানুরূপ কাজ করতে চাই।

Advertisement

মতবিনিময় সভায় জেলায় কর্মরত সাংবাদিকরা পার্বত্য এই জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। উত্থাপিত সমস্যা গুলো সমাধানে জেলা প্রশাসন ভূমিকা রাখবেন বলে জানান নবাগত জেলা প্রশাসক।

এসময় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার আল হক, সিনিয়র সাংবাদিক সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।