ঢাকাSunday , 23 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেঘনা ঘাটে সৌন্দর্যবর্ধনে সোলার লাইট ও বসার বেঞ্চ উদ্বোধন

Link Copied!

মুন্সিগঞ্জের গজারিয়ার ঐতিহ্যবাহী মেঘনা ঘাটে সৌন্দর্যবর্ধন, পরিবেশ সুরক্ষা ও জনসাধারণের সুবিধার্থে সোলার লাইট ও বসার বেঞ্চ উদ্বোধন করা হয়েছে।

Advertisement

সোলার লাইট উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। তিনি মেঘনা ঘাটে স্থাপিত বসার বেঞ্চ উদ্বোধন করেন।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দূষণমুক্ত, সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মেঘনা নদীর ঘাট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

Advertisement

এ সময় স্বৈরাচারী শাসনামলে জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার মানুষদের স্মরণ করা হয়। বিশেষভাবে স্মরণ করা হয় সাজেদুল ইসলাম সুমনসহ সেইসব নির্ভীক মানুষকে, যারা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের উৎসর্গ করেছেন।

১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক ও তুখোড় ছাত্রনেতা, মাননীয় সংসদ সদস্য জনাব মো. কামরুজ্জামান রতনের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথচলা আমাদের জন্য অনুপ্রেরণার। তাঁর দেখানো আদর্শ, সাহস ও গণমানুষের প্রতি দায়বদ্ধতার পথ অনুসরণ করে আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।