ঢাকাThursday , 29 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণে জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

দেশ সময়
January 29, 2026 10:52 pm
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী গ্রামের বোরহান সরকার নামক এক জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

সরকারি নিয়মনীতি উপেক্ষা করে উপজেলার মধ্যে ঘিলাতলী গ্রামের দুলাল সরকারের ছেলে বোরহান সরকার জমির গভীরতা থেকে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন করার অপরাধে জমির মালিককে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ জরিমানা করেন।

জানা গেছে, বোরহান সরকার কয়েকদিন আগে তাদের নিজের জমিনে ড্রেজার বসিয়ে গভীরতা থেকে মাটি উত্তোলন করছিলেন। আশপাশের কৃষি জমির মালিকগণ তাদের ফসলি জমি বিনষ্ট হওয়ার আশঙ্কায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ড্রেজার ও জমির মালিক বোরহান সরকারকে৷ ডেকে এনে ড্রেজার বন্ধ করার নির্দেশ দেন এবং শতর্ক করে দেয়া হয়।

Advertisement

বুধবার রাতে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ড্রেজার দিয়ে আবারও মাটি উত্তোলন করায় গতকাল বৃহস্পতিবার সকালে থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা। সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বোরহান সরকারকে ৫০ হাজার টাকা জরিমানার রায় ঘোষনা করেন।

সহকারী কমিশনার (ভূমি)মুমতাহিনা পৃথুলা বলেন, তাকে পূর্বেও শতর্ক করা হয়েছিল।তা অমান্য করে ড্রেজার দিয়ে আবারও মাটি উত্তোলন করায় তাকে অর্থদন্ড করা হয়।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar