ঢাকাWednesday , 8 October 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মতলবে মাদক বিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

দেশ সময়
October 8, 2025 10:34 am
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ভাঙ্গারপাড় ও তাঁতখানা গোদারাঘাট এলাকায় ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত অবৈধ মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমজাদ হোসেনের নেতৃত্বে এবং চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত ওই মোবাইল কোর্টে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে একজনকে গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে ১ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দুইজনকে গাঁজা ও ইয়াবা বিক্রির অপরাধে নিয়মিত মামলার জন্য থানায় প্রেরণ করা হয়েছে।

Advertisement

অভিযানে অভিযুক্তদের কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা, ১২০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।