ঢাকাMonday , 7 April 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনে ইসারায়েলি গণহত্যারপ্রতিবাদ ও নিন্দা ডিআরইউর

দেশ সময়
April 7, 2025 7:32 pm
Link Copied!

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। পাশাপাশি জাতিসংঘ ও ওআইসিসহ সারা বিশ্বের সকল মানুষকে ইসরায়েলের এই গণহত্যা বন্ধের জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আজ সোমবার (০৭ এপ্রিল) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ইসরায়েলের এই আগ্রাসন কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিশ্বের অসংখ্য দেশ, এমনকি যুক্তরাষ্ট্রেও ইসরায়েলের এই নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। ইসরায়েলকে এই হামলা বন্ধ করতে হবে। সেজন্য মুসলিম দেশসহ বিশ্বের সকল মানুষকে এগিয়ে আসতে হবে। ডিআরইউ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যা ও হামলার প্রতিবাদ জানাচ্ছে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছে।

জাতিসংঘ ও ওআইসিকে এই গণহত্যার বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন, জাতিসংঘ ও ওআইসি আসলে কী করছে? তারা যদি ফিলিস্তিনের পেছনে দাঁড়িয়ে কোনো কার্যকর ব্যবস্থা নিতো তাহলে হাজার হাজার মানুষকে প্রাণ দিতে হতো না।

উল্লেখ্য, রোববার (৬ এপ্রিল, ২০২৫) রাতে অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৭ম কার্যনির্বাহী কমিটির সভায় এই নিন্দা প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়। সভায় সহ-সভাপতি গাযী আনোয়ার এর পরিচালনায় ইসরাইলী হামলায় নিহতদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।