ঢাকাFriday , 2 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসে থেকেও বিদায়ের কান্না: মিলানে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

দেশ সময়
January 2, 2026 8:08 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, দেশ ও গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন নেত্রী, মহরুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে ইতালির মিলানের ঐতিহ্যবাহী বায়তুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গণে।

Advertisement

শোকাবহ এই জানাজায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে দুই দফায় নামাজে জানাজা আদায় করা হয়। প্রথম জানাজা পরিচালনা করেন এ জি এম জয়নাল এবং দ্বিতীয় জানাজা পরিচালনা করেন মাওলানা আমজাদ হোসেন।

জানাজায় উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল মোঃ শফিকুল ইসলাম, কনসাল কর্মকর্তা জাহাঙ্গীর কবিরসহ ইতালি মিলান বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা শোক ও শ্রদ্ধা জানাতে অংশ নেন।

Advertisement

জানাজা শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে মহরুমা নেত্রীর রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় আবেগে আপ্লুত হয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। প্রবাসে থেকেও প্রিয় নেত্রীর বিদায়ে হৃদয় নিংড়ানো ভালোবাসা আর বেদনার প্রকাশ ঘটে মিলানের এই প্রাঙ্গণে।

প্রবাসীরা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন—তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক, আপোষহীন সংগ্রামের নাম। তাঁর শূন্যতা বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয়।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar