ঢাকাWednesday , 24 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

দেশ সময়
December 24, 2025 6:24 pm
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-০৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দিনাজপুর জেলা বিএনপির নেতারা।

Advertisement

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় দিনাজপুরের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির নেতারা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি সাংবাদিকদের জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এটি অত্যন্ত গর্বের ও সম্মানের। বিএনপি বেগম খালেদা জিয়াকে দিনাজপুর-৩ আসন থেকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করবে।

Advertisement

তিনি আরও বলেন, দিনাজপুরের সার্বিক উন্নয়ন যতটুকু হয়েছে ইতোপূর্বে বিএনপির আমলেই। আগামীতে বিএনপি বিজয়ী হয়ে দিনাজপুরের উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবে।

উল্লেখ্য, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরে। কিন্তু তিনি কখনো দিনাজপুর থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। ইতোপূর্বে দিনাজপুর-৩ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বেগম খালেদা জিয়ার বড়বোন সাবেক মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী প্রয়াত বেগম খুরশীদ জাহান হক (চকলেট আপা)।

Advertisement

এবারই প্রথম এ আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় খুশিতে ভাসছে এ আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন স্তরের মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar