ঢাকাFriday , 20 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব : মাহমুদুর রহমান

দেশ সময়
December 20, 2024 4:19 pm
Link Copied!

দৈনিক আমার দেশ পত্রিকার প্রতি অনেক প্রত্যাশা রয়েছে। জনগণের সেই প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান।

Advertisement

শুক্রবার (২০ ডিসেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই। সামাধারণ জনগণের হয়ে কথা বলেছি, সামনেও বলব।

Advertisement

তিনি বলেন, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। সব সময় এই লড়াই করে যাব। শুধু হাসিনা ফ্যাসিবাদী নয়, যারাই ফ্যাসিবাদ আচরণ করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।

আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, ইসলামী ফোবিয়ার বিরুদ্ধেও লড়াই চলবে। পৃথিবীব্যাপী যেখানে মুসলমানদের ওপর অত্যাচার করা হচ্ছে তা তুলে ধরা হবে।

Advertisement

তিনি আরও বলেন, আমার দেশ প্রত্রিকা মানুষের পছন্দের পত্রিকা। কারণ এটা অসহায় মানুষের কথা বলে। প্রত্রিকাটি একটা ব্রান্ড।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar