ঢাকাSunday , 30 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় আ.লীগের নাশকতারপরিকল্পনা, ঈদে ফাঁকা ঢাকায় শঙ্কা-যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশ সময়
March 30, 2025 5:54 pm
Link Copied!

পবিত্র ঈদুল ফিতর ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Advertisement

Advertisement

কলকাতায় একটি ইফতার পার্টিতে আওয়ামী লীগের সদস্যরা নাশকতার পরিকল্পনা করেছেন, এমন একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, কলকাতায় কারা আছে… কলকাতায় আছে ক্রিমিনাল। ক্রিমিনালরা তো সব সময় এ জিনিস চিন্তা করবে। ক্রিমিনালদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া যায়, আমরা সেই ব্যবস্থা নেবো।

Advertisement

রোববার (৩০ মার্চ) দুপুর ১২টায় জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ফাঁকা ঢাকায় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং নাশকতা হতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গুঞ্জন সব সময় গুঞ্জনই থাকে। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই। নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। যদি কোনো ধরনের সংবাদ আপনারা (সাংবাদিকরা) পান, তাহলে আমাদের জানাবেন। আমরা আপনাদের নিয়ে সেটি প্রতিহত করবো।

Advertisement

জাতীয় ঈদগাহ মাঠের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাতে শরীক হন। এখানে অনেক গুণীজন ও গণ্যমান্য ব্যক্তিরা আসেন। তাদের নিরাপত্তার জন্য আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা, সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এখানে যেন সবাই ভালোভাবে ঈদের নামাজ পড়তে পারে সেজন্য অজুর ব্যবস্থা রাখা হয়েছে। খাবার পানির ব্যবস্থা রাখা হয়েছে। যদি কারো চিকিৎসার প্রয়োজন হয়, সে ব্যবস্থাও রাখা হয়েছে। এখানে কারও জায়নামাজ নিয়ে আসার দরকার নেই। সবার জন্য কার্পেটের ব্যবস্থা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar