ঢাকাFriday , 8 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইটালির মিলান কনসুলেট জেনারেল এর উদ্যোগে পালন করা হয়েছে জুলাই গণ অভ্যূত্থান দিবস ২০২৫

দেশ সময়
August 8, 2025 4:10 pm
Link Copied!

রতন হক, ইউরোপ প্রতিনিধি

Advertisement

ইটালির মিলান কনসুলেট জেনারেল এর উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে জুলাই গণ অভ্যূত্থান দিবস ২০২৫। দিবসটি উদযাপন উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইতালির উত্তরের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেনl অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় l

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির দেয়া বাণী পাঠ করেন কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা। দিবসটির উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় । এছাড়া, জুলাই গণ অভ্যূত্থান সম্পর্কিত দুই শতাধিক আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে এই আন্দোলনে ছাত্র জনতার অনন্য অবদানকে তুলে ধরা হয়।

দুতালায় প্রধান ও কনসাল এ এস এম তাজ উল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উত্তর ইতালির রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটির বিশিষ্ট ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপস..
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে তাদের এই অবদানের স্বীকৃতির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সাম্প্রতিক কনস্যুলেটের সেবার মান উন্নয়নের প্রশংসা করেন তারা। কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

জুলাই গণঅভ্যুথান – এর চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ নির্মাণে প্রবাসীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।  

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar