ঢাকাFriday , 19 December 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

অ্যাড. দীপেন দেওয়ানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করলো রাঙামাটি বিএনপির নেতৃবৃন্দ

দেশ সময়
December 19, 2025 3:00 pm
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলের নেতৃবৃন্দ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় জেলা বিএনপির সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএসপির সহ-সভাপতি মো: সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাধারন সম্পাদক এড.মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম শাকিল, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মুজিবুল হক, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মো: নাজিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, জেলা জাসাসের সভাপতি মো: কামাল উদ্দিনসহ বিএনপির অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

এসময় জেলা বিএনপির সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি মো: সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো বলেন, সারাদেশে বিএনপির পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে। রাঙ্গামাটিতে বিএনপির পক্ষে জনগণ ঐক্যবদ্ধ আছে। আগামীতে রাঙামাটিবাসী এলাকার উন্নয়নে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকেই বেছে নেবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।