ঢাকাSunday , 9 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

Link Copied!


‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

‎শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় তিনি উপজেলার লালচামার এলাকার ভোরের পাখি স্কুল সহ ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন ।

‎পরিদর্শন শেষে লালচামা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন,ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাসও প্রদান করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ইফফাত জাহান তুলি ,গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুর, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ,সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।