ঢাকাMonday , 3 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি কাজে এআই ব্যবহারে নতুন নির্দেশনা

Link Copied!

সরকারি দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত আইন, বিধি-বিধান এবং সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

Advertisement

মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে গত ২৮ জুলাই জারি করা এক নির্দেশনা দেশের সব সিনিয়র সচিব ও সচিবের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি বিভিন্ন দপ্তরের দাপ্তরিক কার্যক্রমে বর্তমানে এআই টুলের ব্যবহার দ্রুত বাড়ছে। এসব প্রযুক্তি কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করলেও অসতর্ক ব্যবহারের কারণে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

Advertisement

এ কারণে সরকারি কাজে এআই ব্যবহারের সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করে দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এআই ব্যবহার অবশ্যই প্রচলিত আইন, বিধি-বিধান এবং সরকারের জারি করা নির্দেশনা অনুসরণ করে করতে হবে। প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি সরকারি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Advertisement

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ জোবায়ের আহমেদ স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, তথ্যের নিরাপত্তা নিশ্চিত রেখে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

এ লক্ষ্য বাস্তবায়নে সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সংশ্লিষ্ট নির্দেশনা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।