ঢাকাThursday , 4 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাজ্জাদুল মিরাজ

দেশ সময়
June 4, 2026 3:05 pm
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি))।

Advertisement

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

ঘোষিত এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত হয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রুহুল কবির রিজভী

Advertisement

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ছাত্রদল ও যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে সাজ্জাদুল মিরাজকে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে সংগঠন শক্তিশালী করতে তার ভূমিকা নেতাকর্মীদের মধ্যে পরিচিত।

নতুন দায়িত্ব পাওয়ার খবরে নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।