ঢাকাTuesday , 26 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পশুর হাটে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি, অনিয়মে কঠোর অবস্থানে প্রশাসন

Link Copied!

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ক্রেতা ও বিক্রেতারা যেন নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে।

Advertisement

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও জানান, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম কিংবা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

Advertisement

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশন–এর প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, হাটে সার্বক্ষণিক তদারকি চালানো হচ্ছে। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে এবং কোথাও চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না।

অন্যদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।

Advertisement

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা হাটের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং যানজট নিয়ন্ত্রণ পরিস্থিতি ঘুরে দেখেন। রাজধানীর অন্যতম বৃহৎ এ পশুর হাটে ঈদকে ঘিরে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কঠোর অবস্থানের কথাও জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।